১০/০২/২০২৬, ১৩:৩৩ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৩:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বেনাপোলে ইমিগ্রেশন থেকে আটক তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান

রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমানকে ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করেছে।

বিজ্ঞাপন

আজ রবিবার (২২ জুন) সন্ধ্যায় চিকিৎসা ভিসায় ভারতে প্রবেশের সময় পাসপোর্ট যাচাইয়ের সময় তার বিরুদ্ধে মামলা থাকার তথ্য ডাটাবেজে উঠে আসে। এরপরই তাকে আটক করা হয়।

আনিছুর রহমান রংপুর সদর উপজেলার ইকোরচালি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ২০২৪ সালের ২৭ নভেম্বর রংপুর কোতোয়ালী মেট্রো থানায় একটি মারামারির মামলা রয়েছে, যার ধারাগুলোর মধ্যে রয়েছে ১৪৩, ১৪৮, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৫০৬ ও ১১৪।

ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। থানার ওসি জানিয়েছেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে রংপুর কোতোয়ালী থানায় পাঠানো হবে।

আটকের পর আনিছুর রহমান সাংবাদিকদের জানান, তিনি তিনবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং তার বিরুদ্ধে মামলা রয়েছে তা তিনি জানতেন না। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, সম্প্রতি পুলিশের সঙ্গে ডাটাবেজ সমন্বয় জোরদার করায় সীমান্তে পলাতক আসামিদের শনাক্ত করে আটক করা সম্ভব হচ্ছে। গত কয়েক দিনে বেনাপোলে আরও চারজন তালিকাভুক্ত আসামিকে আটক করা হয়েছে।

এনএ/

দেখুন: খাগড়াছড়িতে চালু হচ্ছে ভারতীয় ইমিগ্রেশন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন