প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত অতিরিক্ত জেলা প্রশাসক, সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইয়াং অফিসার্স ফোরাম অব অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (ইয়োফাস)–এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে সংগঠনের এক সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়। নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয়। তিনি টানা দ্বিতীয়বারের মতো ইয়োফাসের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জয় এক প্রতিক্রিয়ায় বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান আমাদের নতুন পথচলার মূলমন্ত্র হিসেবে কাজ করবে।”
মাঠপর্যায়ের কর্মকর্তারা মনে করেন, এই কমিটি সারাদেশে প্রশাসন ক্যাডারের তরুণ কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক যোগাযোগ এবং সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পড়ুন: নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে, ভোট কারচুপির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
আর/


