সব জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরাক। দেশটির বসরা প্রদেশের ম্মে কাসর বন্দরে দুটি তেলবোঝাই তেলের ট্যাংকারে হামলার পর এই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
ইরাকের জেনারেল কোম্পানি ফর পোর্টস-এর প্রধান ফারহান আল-ফারতুসি বলেন, সব তেলের টার্মিনাল কার্যক্রম বন্ধ রাখা হলেও বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম স্বাভাবিক থাকবে।
এর আগে, ইরাকি জ্বালানি তেলবাহী দুটি বিদেশি ট্যাংকারে হামলা চালানো হয়। এতে ট্যাংকার দুটিতে আগুন ধরে যায়। হামলায় একজন ক্রু সদস্য নিহত এবং ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
পড়ুন: ভোট কারচুপি: হাইকোর্টে জামায়াত সেক্রেটারিসহ ৪ প্রার্থীর মামলা
আর/


