খাদ্যে বিষক্রিয়ায় ইরাকে তিন বাংলাদেশি নাগরিক মারা গেছেন। তাদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া ও একজন ফেনীর বাসিন্দা। বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ দূতাবাস বাগদাদ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
দূতাবাসের শোক বার্তায় জানানো হয়েছে, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্থানের আরবিলে প্রাথমিক অনুসন্ধানমতে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।
তারা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক ও মো. সাব্বির এবং ফেনীর মেহেদী হাসান।
তাদের মৃত্যুতে ইরাকের বাংলাদেশ দূতাবাস শোক প্রকাশ করছে।
পড়ুন: ঈদযাত্রা: আজ মিলছে ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট
আর/


