ইসরায়েলি হামলার জবাবে পাল্টা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসছে বলে শনাক্ত করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
এদিকে হামলার খবরে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠছে। ওইসব এলাকার ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ের জন্য বাংকারে যেতে বলা হচ্ছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। হুমকি প্রতিহত ও নিষ্ক্রিয় করতে ইসরায়েলি বিমানবাহিনী কাজ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিরাপদ না হওয়ায় যেকোনো সময় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র আঘাত করতে পারে। তাই জনসাধারণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা কঠোরভাবে মেনে চলা অত্যন্ত জরুরি।
ইসরায়েলি সেনাবাহিনী পুনরায় সবাইকে নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

