ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবে ২ জন নিহত হয়েছেন। ইসরাইলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাত দিয়ে বুধবার (১৮ মার্চ) ভোরে সিএনএন এ তথ্য জানায়।
এতে বলা হয়, ইরানের ছোড়া ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ নিকটবর্তী শহরে আঘাত হেনেছে। এতে এক পুরুষ ও এক নারীর মৃত্যু হয়।
এ ছাড়া হামলায় ইসরায়েলের জেরুজালেম, রামাত গান, বেনি ব্রাকসহ মধ্য ইসরায়েলের ভেতরে ও আশপাশের সব স্থানেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের একেকটিতে ২০টি ছোট বোমা থাকে। যখন মিসাইলগুলো নিচে নেমে আসে তখন এই বোমাগুলো ক্ষেপণাস্ত্রের ভেতর থেকে বেরিয়ে আসে। এগুলোর একেকটির ওজন প্রায় আড়াই কেজি। ফলে এসব বোমা যেখানে আঘাত হানে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে।
পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলাকালে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হঠাৎ যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এরপর বদলা নিতে মরিয়া হয়ে ওঠে ইরান। তেহরান প্রতিশোধ হিসেবে ইসরায়েলের ভূখণ্ডে ও মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রও।
পড়ুন:
আর/


