ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। তবে এখনো নাম প্রকাশ করা হয়নি।
বিজ্ঞাপন
রোববার (৮ মার্চ) ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ’র বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, খুজেস্তান প্রদেশের প্রতিনিধিত্বকারী নির্বাচন প্রতিনিধিদলের সদস্য মোহসেন হায়দারি বলেন, ‘বিশেষজ্ঞ পরিষদের সংখ্যাগরিষ্ঠের অনুমোদনের ভিত্তিতে সবচেয়ে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হয়েছে।’
ইরানের আরেক সংবাদ সংস্থা ফার্স প্রচারিত একটি ভিডিওতে প্রতিনিধিদলের আরেক সদস্য মোহাম্মদ মেহেদী মীরবাঘেরিও নিশ্চিত করেছেন যে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে একটি দৃঢ় সিদ্ধান্তে পৌঁছেছেন তারা।
পড়ুন: ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
আর/


