০১/০৩/২০২৬, ১৭:১১ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৭:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবারের (২৮ ফেব্রুয়ারি) হামলায় তারা নিহত হন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।

এর আগে ইরান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছিল যে, একই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন।

ইরনা আরও জানিয়েছে, এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর আরও বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার প্রাণ হারিয়েছেন। নিহত অন্যান্য কমান্ডারদের নাম ও বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এই ঘটনার মধ্য দিয়ে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বে নজিরবিহীন ক্ষয়ক্ষতি হলো, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

পড়ুন: রমজানের পরে সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন