23.1 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২৩:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫, আহত পাঁচ শতাধিক

ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাসের কাছে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন। ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজী বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা ৫৬০ ছাড়িয়েছে। দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে তা জানা গেছে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সোর্সের দাবি অনুসারে এখন পর্যন্ত অন্তত এক ডজনের বেশি লোকের প্রাণহানি ঘটেছে এই দুর্ঘটনায়।

শনিবার (২৬ এপ্রিল) রাজধানী তেহরান থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণে বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে শক্তিশালী এই বিস্ফোরণে উদ্ধারকারী দল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে শহীদ রাজী বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহতদের হরমুজগান প্রদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে দেশটির সবচেয়ে বড় ও আধুনিক বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির জরুরি সেবার মুখপাত্র বাবাক ইয়াকতেপেরেস্ট জানিয়েছেন, এখন পর্যন্ত ৪০৬ জন আহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।

ওমানে যখন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের ৩য় দফায় পরমাণু আলোচনা চলছে, তখনই এই বিস্ফোরণের ঘটনা হলো।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও বিস্ফোরণের কারণ জানা যায়নি। প্রচণ্ড বিস্ফোরণের পরই আগুন ধরে যায় কন্টেইনার ডিপোতে। কয়েকটি দেশ ওই কন্টেইনার ডিপো ব্যবহার করে আসছিল। এ ঘটনার পরপরই বন্ধ করা হয় বন্দরটির সব কার্যক্রম। পুরো এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। বিস্ফোরণের পর কয়েক মাইল দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলি দেখতে পাওয়া যায়।

হোরমোজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহেরদাদ হাসানজাদেহ সরকারি টেলিভিশনকে জানিয়েছেন, আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছেন সেটি এখনো নিশ্চিত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণ এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলি বের হচ্ছে। অন্যান্য ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন এবং গাড়ি পড়ে থাকতে দেখা গেছে। ওই সময় অনেকে ক্ষতিগ্রস্ত ভবন বা গাড়ি পরীক্ষা-নিরীক্ষা করছিলেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শহীদ রাজী বন্দর দিয়ে মূলত জাহাজে কনটেইনার ওঠানামা করা হয়। তবে সেখানে তেলের ট্যাংক এবং পেট্রলজাত রাসায়নিক পদার্থের অবকাঠামোও আছে।

পড়ুন : পাকিস্তান-ভারত উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন