০২/০৩/২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইরানের বিপ্লবী গার্ডের সদরদপ্তর ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদরদপ্তর ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আমেরিকার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে।

বিজ্ঞাপন

আইআরজিসির এখন আর কোনো সদরদপ্তর নেই।মার্কিন সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, গত ৪৭ বছরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক হাজারেরও বেশি আমেরিকানকে হত্যা করেছে। গতকাল যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ আকারের হামলা ‘সাপের মাথা কেটে ফেলেছে’।এর আগে, ইরানের আকাশসীমায় প্রায় ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ বা ‘এয়ার সুপ্রিমেসি’ প্রতিষ্ঠার দাবি করে ইসরায়েলি বিমান বাহিনী (আইডিএফ) এবং মার্কিন বিমান বাহিনী (ইউএসএএফ)।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর পর থেকে ইরানে প্রায় ১২০০টি বোমা ফেলা হয়েছে। এমন বোমা বর্ষণের পর ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে বলে দাবি করলেও ইরানের পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

এদিকে, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলতে চায় বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি রাজি বলেও জানান। ট্রাম্প বলেন, তারা (ইরান) কথা বলতে চায় এবং আমি কথা বলতে সম্মত হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলবো।

পড়ুন: ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন