০২/০৩/২০২৬, ৫:১৪ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৫:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চার সপ্তাহ স্থায়ী হতে পারে : ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চার সপ্তাহ পর্যন্ত সামরিক অভিযান চলতে পারে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

সোমবার (২ মার্চ) প্রকাশিত আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেছেন, এটি চার সপ্তাহের একটি প্রক্রিয়া ছিল। আমরা ভেবেছিলাম চার সপ্তাহেরও বেশি সময় লাগবে। কিন্তু নাহ। যত শক্তিশালীই হোক না কেন, এটি (যুক্তরাষ্ট্র) বৃহৎ দেশ, চার সপ্তাহ বা তারও অনেক কম সময় লাগবে।

এদিকে ইরানের সঙ্গে আলোচনার ব্যাপারেও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, তিনি ইরানিদের সঙ্গে আরও আলোচনার জন্য উন্মুক্ত। কিন্তু সেটি শিগগিরই সম্ভব হবে কিনা, তা জানাননি। এ বিষয়ে ট্রাম্প বলেছেন, আমি জানি না। তারা কথা বলতে চায়। জবাবে আমি বলেছিলাম, তোমার গত সপ্তাহে কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।

হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।

যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনার হামলা চালাচ্ছে ইরান।

বিজ্ঞাপন

পড়ুন : http://মার্কিন সামরিক বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছে: যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন