বিজ্ঞাপন

ইরানের যুদ্ধ কৌশলের নেপথ্যে রয়েছে পুতিনের ‘অদৃশ্য হাত’: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সামরিক কৌশলের পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘অদৃশ্য হাত’ রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। উত্তর ইরাকের ইরবিলে পশ্চিমা বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনার পর তিনি এই মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে দ্যা গার্ডিয়ান। ব্রিটিশ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি জানান, ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলো এখন রুশদের শেখানো যুদ্ধকৌশল ব্যবহার করে ড্রোন পরিচালনা করছে।

জন হিলি উত্তর-পশ্চিম লন্ডনে ব্রিটিশ সামরিক সদর দপ্তর পরিদর্শনকালে কর্মকর্তাদের কাছ থেকে জানতে পারেন যে, ইরানি ড্রোন চালকরা এখন আগের চেয়ে অনেক নিচ দিয়ে ড্রোন উড্ডয়ন করাচ্ছে। এতে করে ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে আরও বেশি কার্যকর ও বিপজ্জনক হয়ে উঠেছে। লেফটেন্যান্ট জেনারেল নিক পেরি এই কৌশলকে ‘সমস্যাজনক’ হিসেবে অভিহিত করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে ইরান ইতোমধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে দুই হাজারেরও বেশি ‘শাহেদ’ ড্রোন ছুড়েছে। উল্লেখ্য, এই ড্রোনগুলো ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্যতম প্রধান অস্ত্র। হিলির মতে, তেলের দাম আকাশচুম্বী হওয়ায় পুতিন এই পরিস্থিতি থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন, কারণ এই অর্থ তিনি ইউক্রেন যুদ্ধে ব্যবহার করতে পারছেন।

এদিকে, তেহরান তাদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রাখা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে গতকাল রাতে ইরবিলের ঘাঁটিতে ড্রোন হামলায় কোনো ব্রিটিশ নাগরিক হতাহত না হলেও পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ না করে একে যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক বলে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে নিহত ২ প্রবাসী শ্রমিক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন