০১/০৩/২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইরানের স্কুলে ইসরায়েলি হামলা, ১০৮ মেয়ে শিশু নিহত

ইরানের দক্ষিণাঞ্চলে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের বিমান হামলায় ১০৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। একই দিনে রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে আরেকটি স্কুলেও হামলার খবর পাওয়া গেছে, যেখানে অন্তত দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

ইরানের বিচার বিভাগের সরকারি সংবাদ সংস্থা মিজান নিউজ এজেন্সি জানায়, হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত শাজারেহ তাইয়্যেবেহ মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকালে হামলা চালানো হয়। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের অংশ হিসেবে দেশজুড়ে বিভিন্ন স্থানে হামলা শুরু হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইআরএনএ (IRNA) জানিয়েছে, ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও চলছে। আহত হয়েছেন আরও ৬৩ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে হামলার একটি ছবি প্রকাশ করেন। তিনি বলেন, এই হামলায় নিরীহ শিশুরা নিহত হয়েছে এবং স্কুল ভবনটি ধ্বংস হয়েছে। তিনি আরও বলেন, এই অপরাধের জবাব দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ঘটনাটিকে প্রকাশ্য অপরাধ হিসেবে উল্লেখ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অন্যদিকে, রাজধানী তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক মোহাম্মদ ভাল বলেন, এই হামলাগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেই দাবি নিয়ে প্রশ্ন তুলছে, যেখানে তারা বলেছে যে কেবল সামরিক স্থাপনাকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে। তার মতে, বেসামরিক হতাহতের ঘটনা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগকে আরও জোরালো করতে পারে।

পড়ুন: আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন