বিজ্ঞাপন

ইরানে আগামী সপ্তাহে আরও জোরালো হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়াবে। আগামী সপ্তাহে ইরানের ওপর কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। ফক্স নিউজ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর আলজাজিরার।

ট্রাম্প বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বাহিনী তীব্র হামলা চালাতে পারে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং এর জেরে শক্ত প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেন, খামেনির শাসনকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমাদের কাছে তুলনাহীন সামরিক শক্তি, অসীম গোলাবারুদ ও পর্যাপ্ত সময় আছে। খবর রয়টার্সের।

তিনি আরও বলেন, ৪৭ বছর ধরে তারা (ইরান) সারা বিশ্বে নিরীহ মানুষকে হত্যা করে এসেছে, আর এখন আমি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাদের হত্যা করছি। এটি করতে পারা সত্যিই এক বড় সম্মানের বিষয়।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এ মন্তব্য নতুন করে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

বিজ্ঞাপন

পড়ুন : ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রেসিডেন্টের বাগবিতণ্ডা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন