বিজ্ঞাপন

ইরানে নিখোঁজ পাইলটকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র

মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ৩৫তম দিনে, গত ৩ এপ্রিল ইরানে ধ্বংস হয় যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধবিমান। বিধ্বস্ত হওয়া এফ-১৫ জেটটিতে দুজন পাইলট ছিলেন। তাদের একজনকে উদ্ধারের দাবি করলেও তার নাম-পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। তবে আরেকজনকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনারা। এর পেছনে হত্যার ছক রয়েছে বলে দাবি করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম। রোববার (৫ এপ্রিল) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

একটি সামরিক সূত্র তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছে, দুই দিন আগে ইরানে ভূপাতিত হওয়া একটি যুদ্ধবিমানের পাইলটকে বোমা মেরে হত্যা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

সামরিক সূত্রটি জানায়, ইরানি সশস্ত্র বাহিনীর হাতে ভূপাতিত হওয়া ওই যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যর্থ ও হতাশ হয়ে আমেরিকানরা এখন সেসব স্থানে বোমা মেরে তাকে হত্যা করতে চাইছে, যেখানে তার থাকার সম্ভাবনা রয়েছে।

সূত্রটি উল্লেখ করেছে, আমেরিকানরা আজ রাতে কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের কিছু এলাকায় বোমাবর্ষণ করেছে, কারণ তারা ধারণা করেছিল তাদের পাইলট ওই এলাকায় অবস্থান করছেন।

তিনি আরও যোগ করেন, আমেরিকানরা তাদের দ্বিতীয় ব্যক্তি—যাকে তারা ফ্লাইট ক্রু বলছে—তাকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছে এবং এ কারণে তারা বেশ কয়েকটি স্থানে বোমা মেরে তাকে হত্যা করতে চায়।

ওই ব্যক্তি বর্তমানে ইরানি বাহিনীর কবজায় আছে কিনা, সে বিষয়ে সূত্রটি কোনো মন্তব্য করেনি।

সূত্রটি জানায়, ‘আমরা এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলছি না, তবে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে, আমেরিকানরা প্রথম পাইলট সম্পর্কেও সম্পূর্ণ সত্য বলছে না, যাকে তারা উদ্ধার করেছে বলে দাবি করেছিল।’

সামরিক সূত্রটির মতে, এই ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের কাহিনী আমেরিকানদের জন্য আরেকটি বড় কেলেঙ্কারি হয়ে দাঁড়াবে।

পড়ুন: আজ শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন