31.2 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইরানে প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে অভিযান শুরুর পর থেকে এই হামলা চালিয়েছে তারা। অভিযানে ১৭ ইরানি নৌযান ধ্বংসের পাশাপাশি ইরানের আকাশ প্রতিরক্ষা দুর্বল করার দাবিও করেছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত শনিবার শুরু হওয়া অভিযানের পর থেকে ইরানে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে একটি সাবমেরিনস ১৭টি ইরানি নৌযান ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা, ২০০টি যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরী এবং বোমারু বিমান অংশ নিচ্ছে। তিনি জানান, আরও সামরিক সক্ষমতা এতে যোগ হওয়ার পথে রয়েছে।

কুপার বলেন, এটি এক প্রজন্মের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশ। তার দাবি, ২০০৩ সালে ইরাক আক্রমণের শুরুর দিকে চালানো ‘শক অ্যান্ড অ’ অভিযানের তুলনায় এবার ইরানে প্রায় দ্বিগুণ হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুরুতরভাবে দুর্বল করা হয়েছে এবং দেশটির শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণযন্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়েছে।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সংবাদমাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের এসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে।

পড়ুন: বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা, আবারও লাফিয়ে বাড়ল দাম

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন