28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৯:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইরানে মার্কিন হামলার প্রতিবাদে খুলনায় জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

খুলনা মহানগরীতে ইরানে মার্কিন ও ইসরাইলী যৌথ হামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২ মার্চ ২০২৬) সকাল ১১টায় খুলনার পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ খুলনা মহানগর শাখা।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া। সভাপতিত্ব করেন জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাবির হুসাইন।

জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতী জুনাইদ আহমাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ইরানের উপর মার্কিন ও ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, পবিত্র মাহে রমজানে ইরানের উপর এমন নৃশংস ইসরাইলী হামলা নিঃসন্দেহে মানবতা বিরোধী, বিশ্বের কোথাও মুসলমানদের উপর আগ্রাসন হলে মুসলিম উম্মাহকে প্রতিবাদে সোচ্চার হতে হবে।

উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, মুফতী মানযুর আহমাদ, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী শফিকুল ইসলাম, মুফতী আবদুল্লাহ রাশেদ, মুফতী রকিব উদ্দিন, মুফতী মশিউর রহমান, মুফতী আবদুল্লাহ মুখতার, হাফেজ জাফর আহমাদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ইকবাল হুসাইন, শেখ মোঃ নাসির উদ্দিন, মাওলানা ইখলাসুর রহমান, মাওলানা আসাদুজ্জামান।

এছাড়াও খুলনা মহানগরের বিভিন্ন ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

পড়ুন- মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

দেখুন- ইরান হাল ছাড়বে না; যু/দ্ধে প্রবেশ করেছে হি/জ/বু/ল্লা/হ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন