ইরানে সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ। সংগঠনের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এক বিবৃতিতে বলেন, “আমাদের ঈমান-আকিদার ভিন্নতা থাকলেও সকল ধর্ম ও মত-পথের মানুষের জীবন সুরক্ষা নিশ্চিত করা নৈতিক ও মানবিক দায়িত্ব।”
বিবৃতিতে তিনি ইরানের চলমান রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করলেও যে কোনো রাষ্ট্র বা নেতৃত্বের বিরুদ্ধে সহিংস পদক্ষেপের বিরোধিতা করেন। তিনি জোর দিয়ে বলেন, “খুন, জুলুম, রাষ্ট্রীয় সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ কখনোই সমাধান হতে পারে না। সব পক্ষকে সংযম ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই।”
আল্লামা ইমাম হায়াত আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক মানবিক রাষ্ট্রব্যবস্থা গঠনে বিশ্বব্যাপী ঐক্য গড়ে তুলতে হবে। তাঁর ভাষায়, “মানবতার রাজনীতির ভিত্তিতে সব মানুষের সমান নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকারের নিশ্চয়তাই টেকসই শান্তির পথ।”
তিনি আরও বলেন, বস্তুবাদী বিভেদ ও বিদ্বেষ অতিক্রম করে মানবসত্তার ভিত্তিতে ভালোবাসা ও ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠাই মানবমুক্তির একমাত্র কার্যকর উপায়।
সংগঠনটি বিশ্বজুড়ে চলমান সহিংসতা বন্ধে কূটনৈতিক উদ্যোগ জোরদার ও মানবাধিকারের সুরক্ষায় কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
পড়ুন: ইরানের হামলায় কুয়েতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত
আর/


