ইরানে হামলার পর জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের নাগরিকদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে বলেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, আমরা বুঝতে পারি যে, ইরান ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। তবে মার্কিন অনুমোদন ছাড়া ইরানের ওপর হামলা অবশ্যই সম্ভব হবে না বলে জানায় ইসরায়েলের সেনাসদর।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ইসরায়েলজুড়ে সাইরেনের শব্দ পাওয়া যায়। সম্ভাব্য মিসাইল হামলা থেকে নাগরিকদের সতর্ক করা হচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং যুদ্ধ এড়াতে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই হামলার ঘটনা ঘটছে।
পড়ুন:সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে চাকরি তো যাবেই, মামলাও হবে: আইনমন্ত্রী
দেখুন:শিবচরে লুট হওয়া এলপিজি সিলিন্ডারের চালান আশুলিয়া থেকে উদ্ধার
ইমি/


