০১/০৩/২০২৬, ১৪:৫৮ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৪:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইরানে অন্তর্বর্তী রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের পরিষদ

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান সরকার। রোববার সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়।

বিজ্ঞাপন

খামেনির মৃত্যুর পর দেশটির অন্তর্বর্তীকালীন রাষ্ট্রীয় কার্যাবলী পরিচালনার জন্য ৩ সদস্যের একটি পরিষদ গঠন করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন এবং গণমাধ্যমের খবর অনুযায়ী এই পরিষদে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেয়ি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদ (ফকিহ) থাকছেন। 

ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লা আলি খামেনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন দ্বিতীয় ব্যক্তি। অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টস নামে ধর্মীয় নেতাদের একটি পরিষদ খামেনির উত্তরসূরি নির্বাচন করবেন। দেশটির সংবিধান অনুযায়ী এটি তাদের দ্রুতই করতে হবে।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা অব্যাহত রাখায় নিরাপত্তাজনিত কারণে দ্রুত ওই পরিষদের বৈঠকে বসা কঠিন হতে পারে।

রুহুল্লা আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর দিনই সর্বোচ্চ নেতার পদে নিযুক্ত হয়েছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি।

পড়ুন:যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা করা হয়েছে : ইরান রেভোল্যুশনারি গার্ড

দেখুন:ইরান ইস্যুতে ঢুকে পড়লো চীন ও রাশিয়া? 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন