বিজ্ঞাপন

ইরানে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে ফের হামলা, কড়া হুঁশিয়ারি

ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আণবিক শক্তি সংস্থা। শুক্রবার রাতে এই হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

ইরানের আণবিক শক্তি সংস্থার মতে, এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এটি তৃতীয় হামলা। এতে কেউ হতাহত হয়নি। বিদ্যুৎকেন্দ্রটির কোনো ক্ষতিও হয়নি। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম তাসনিমের বরাতে এ খবর জানিয়েছে আল-জাজিরা।

এছাড়া শুক্রবার ইরানের আরও বেশ কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর মধ্যে একটি ইউরেনিয়াম উৎপাদনকেন্দ্র এবং ভারী পানির একটি চুল্লি রয়েছে। এ ছাড়া ইসফাহানে দুটি ইস্পাত কারখানায় ইসরায়েলি হামলা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে তেহরান। দেশটি বলেছে, শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক আইন ও বিভিন্ন চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, এ ধরনের স্থাপনা সামরিক হামলা থেকে সুরক্ষিত থাকার কথা। এমন হামলা শুধু একটি দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। 

ইসরায়েলের কাছ থেকে চড়া মূল্য আদায়ের হুঁশিয়ারি
ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এসব ‘অপরাধের’ জন্য ইসরায়েলকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমন প্রতিক্রিয়া জানান আরাগচি। এক্সের ওই পোস্টে আরাগচি লিখেছেন, ইসরায়েল দাবি করছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে হামলা চালিয়েছে। ইরানে হামলার বিষয়ে ট্রাম্প যে সময়সীমা বাড়িয়েছেন, তার সঙ্গে ইসরায়েলের এই হামলা বিরোধপূর্ণ। এই অপরাধের জন্য ইসরায়েলের কাছ থেকে চড়া মূল্য আদায় করবে ইরান।

এমন সময় এসব হামলা হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি খুলে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনায় কিছুটা দেরিতে হামলা চালাবে। হরমুজ প্রণালি ইরান ও ওমানের মাঝে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জলপথ। 

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা করে। এরপর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। এরপর সেখান দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি নাগরিকদের দ্রুত কর্মস্থল ছাড়ার সতর্কতা আইআরজিসি’র 
এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার ঘটনায় ওই অঞ্চলে দেশ দুটির মালিকানা আছে এমন শিল্পপ্রতিষ্ঠানগুলোর কর্মীদের দ্রুত কর্মস্থল ছাড়তে সতর্কতা জারি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

পড়ুন:নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার

দেখুন:ভারত সোনার মজুত এত বাড়াচ্ছে কেন?

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন