যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি হওয়ায় পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
সোমবার (২৩ মার্চ) তিনি এই জরুরি বৈঠকের আহ্বান জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।
যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে অর্থমন্ত্রী র্যাচেল রিভস, ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি, পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এবং জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড উপস্থিত থাকবেন।
অর্থ মন্ত্রণালয় জানায়, ‘কোবরা’ (COBRA) নামে পরিচিত এই জরুরি বৈঠকে যুদ্ধের কারণে সাধারণ জনগণ ও ব্যবসায়িক খাতের ওপর প্রভাব, জ্বালানি নিরাপত্তা, শিল্পখাত ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হবে।
পড়ুন: ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ
আর/


