বিজ্ঞাপন

ইরান যুদ্ধের প্রভাবে বাড়তে পারে বেকারত্ব ও রাজনৈতিক অস্থিরতা: হোসাইন মোহাম্মদ সেলিম

হেযবুত তওহীদের শীর্ষ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক সংকটে পড়তে পারে। এর ফলে বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ হ্রাস, পোশাক খাতে রপ্তানি সংকট, বেকারত্ব বৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ‘নিউ মার্কেট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে এখন থেকেই স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি। বিশেষ করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার বিকল্প নেই।

দারিদ্র্য ও ভিক্ষাবৃত্তি প্রসঙ্গে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, আমার গ্রামের কেউ যেন ভিক্ষা না করে, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সাময়িক সহায়তা দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। ভিক্ষা বন্ধ করতে হলে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং মানুষকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। বর্তমানে আমাদের জনসংখ্যা আছে, কিন্তু দক্ষ জনশক্তির অভাব রয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী সংকট মোকাবেলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে চাষীরহাট ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন বক্তারা।

বাদ মাগরিব দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে জমকালো আয়োজনের মাধ্যমে ‘চাষীরহাট নিউ মার্কেট’-এর উদ্বোধন করা হয়। পরে মার্কেট প্রাঙ্গণে ক্রেতা-বিক্রেতা ও এলাকাবাসীর মাঝে খাবার ও মিষ্টান্ন বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কারখানায় উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

পড়ুন- ইরানের গুরুত্বপূর্ণ সেতু গুঁড়িয়ে দিলো মার্কিন বাহিনী, নিহত ৮

দেখুন- একেই বলে ওস্তাদের মাইর, জয় আসছে ইরানের! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন