বিজ্ঞাপন

ইরান যুদ্ধ: নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষে সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

আমিরাতের বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, গত ১ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার দিব্বা এলাকায় স্থানীয় সময় সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষ তার ওপর পড়ে তিনি নিহত হন।

আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস নিহত শাহ আলমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন