রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার ফেরীঘাটের বাহিরচর এলাকায় জেলে হারুন হালদারের জালে ধরা পড়েছে ১ কেজি ৮শত গ্রাম ওজনের বিশাল একটি ইলিশ মাছ।যার দাম হয়েছে-৬ হাজার ৮শত ৪০ টাকা।
শনিবার ভোরের দিকে দৌলতদিয়ার পদ্মা নদীর ৫ নম্বর ফেরীঘাট এলাকা থেকে মাছটি কিনে নেন দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ।
দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ যুগান্তরকে বলেন, জেলে হারুন হালদারের কাছ থেকে ১কেজি ৮শত ওজনের ইলিশ মাছটি ৩ হাজার ৮শত টাকা কেজি দরে ৬ হাজার ৮ শত ৪০ টাকায় মাছটি কিনে নেই।পরে সেই মাছটি অনলাইনের মাধ্যমে একটু লাভ রেখে ময়মনসিংহের দুবাই প্রবাসীর কাছে মাছটি বিক্রি করে দিয়েছি।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা বলেন, পদ্মা নদীতে এখন জেলেদের জালে কিছু বড় মাছ ইলিশ মাছ ধরা পড়ছে
পড়ুন: শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন
দেখুন: নানা আয়োজনে দেশজুড়ে শেখ রাসেলের জন্মদিন পালন
ইম/


