বিজ্ঞাপন

ইসরাইলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্রের বহর নিক্ষেপ করছে ইরান

ইরান থেকে কিছুক্ষণ আগে ইসরাইলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্রের বহর নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী।

ইসরাইলি বাহিনী জানিয়েছে, ‘হুমকি’ প্রতিহত করার জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। খবর আল জাজিরা’র।

বাসিন্দাদের সতর্ক করে ইসরাইলের সেনাবাহিনী বলেছে, ‘সতর্কতা পাওয়ার পর আপনাদের অবশ্যই সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে।’

প্রসঙ্গত, গত ১৩ জুন ভোরে হঠাৎ ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা। 

সেই থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত উভয় দেশের অনেকে নিহত ও আহত হয়েছেন। তবে এই সহিংস পরিস্থিতি থামাতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : মোসাদের কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন