১২/০২/২০২৬, ৫:০৮ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৫:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইসরাইলি হামলা: ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচিতে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংহতি

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয় সংহতি প্রকাশ করেছেন। এছাড়া সব স্কুলও তাদের ক্লাস বন্ধ রেখেছে।

সোমবার (০৭ মার্চ) ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিও ডেকেছেন শিক্ষার্থীরা।

দখলদার ইসরায়েলের ফিলিস্তিনে চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং মজলুম ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা। সারা দেশে শিক্ষা ও কর্মক্ষেত্রে ধর্মঘট পালনের পাশাপাশি রাজধানীতে বিক্ষোভ ও সংহতি সমাবেশ আয়োজনের ঘোষণাও দেয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আজ বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংহতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালনেরও আহ্বান জানানো হয়।

এদিকে ‘দ্যা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়েছেন চবি ও রাবি শিক্ষার্থীরাও। বিশ্বব্যাপী হরতাল পালনের ডাক দিয়েছেন গাজাবাসী। সেখানে গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানানো হয়। এ আহ্বানে একাত্মতা প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে এ মর্মে বিবৃতি জানিয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত বলেন, ‘MARCH For Palestine’-এর আহ্বানে আজ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রাজু ভাস্কর্যে বিকেল ৪টায় সংহতি ও বিক্ষোভ সমাবেশ হবে।

৬ এপ্রিল গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দেয় ফিলিস্তিনি ন্যাশনাল এবং ইসলামিক ফোর্সেস গ্রুপ। এটি হলো দ্বিতীয় ইন্তিফাদার সূত্রপাতের পরপরই ইয়াসির আরাফাতের অনুমোদনে এবং মারওয়ান বারগুতির নেতৃত্বে গঠিত একটি জোট। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

বিজ্ঞাপন

পড়ুন : ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণে গাজায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনির প্রাণহানি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন