34.4 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৬:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইসরাইলে নজিরবিহীন ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল হামলা চালাল ইরান

ইসরাইলকে লক্ষ্য করে ইরান শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে, যার মধ্যে একটি ভয়াবহ ক্লাস্টার মিসাইল দেশটির মধ্যাঞ্চলে আঘাত হেনেছে।

বিজ্ঞাপন

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আগে থেকেই সতর্কবার্তা জারি করে জানিয়েছিল যে, ইরান সাধারণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এই ধরনের মিসাইল আকাশ থেকে নিচে নামার সময় একাধিক ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে পড়ে, যা বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই ক্লাস্টার মিসাইলগুলো লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছানোর পর প্রায় ২০টি ছোট অংশে ভাগ হয়ে যায়। প্রতিটি ক্ষুদ্র অংশে আড়াই কেজি করে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক থাকে, যা প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে।

ইরানের এই নতুন ধরনের কৌশলগত হামলা ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং দেশটির জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

পড়ুন: হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন