২৪/০২/২০২৬, ২০:২১ অপরাহ্ণ
27.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ২০:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইসরায়েলি ৪ নারী সেনাকে মুক্তি দিল হামাস

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় ধাপে ৪ নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

বিজ্ঞাপন

আজ শনিবার (২৫ জানুয়ারি) রেডক্রসের হাতে ইসরায়েলি ৪ নারী সেনাকে হস্তান্তর করা হয়।

হামাস যে চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি দিয়েছে তারা হলেন—লিরি আলবাগ (১৯), দানিয়েলা গিলবোয়া (২০), কারিনা আরিয়েভ (২০) এবং নামা লেভি (২০)।

শনিবার স্থানীয় সময় ১১টার দিকে গাজার প্যালেস্টাইন স্কয়ারে ইসরায়েলি ৪ নারী জিম্মিকে নিয়ে আসা হয়। রেড ক্রসের কাছে হস্তান্তরের আগে সেখানে এক মঞ্চেও তোলা হয় তাদের। মঞ্চে তাদের পাশে হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র যোদ্ধাদেরও দেখা গেছে।

পরে হামাস ও রেড ক্রসের মধ্যে কাগজপত্র স্বাক্ষর হওয়ার পর রেড ক্রসের গাড়ি ওই জিম্মিদের নিয়ে ইসরায়েলের পথে রওনা হয়।

এনএ/

দেখুন: ইসরায়েলি কারাগার থেকে পাচার হচ্ছে ‘মুসলিমদের শুক্রাণু’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন