ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধে বড় ধরনের সাফল্যের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে অবস্থিত ইসরায়েলের গুরুত্বপূর্ণ ‘হায়েলা’ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রটি ড্রোনের আঘাতে পুরোপুরি ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানের আধা-সামরিক বার্তা সংস্থা তাসনিম।
আইআরজিসি জানিয়েছে, তারা তেল আবিবের দক্ষিণে (সদত মিচা) অবস্থিত জায়নবাদী শাসনের ‘হায়েলা’ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রটি ধ্বংস করে দিয়েছে।
জনসংযোগ দপ্তরের তথ্যমতে, এই কেন্দ্রটি ছিল জায়নবাদী শাসনের বিমান ঘাঁটিগুলোর সঙ্গে যুদ্ধবিমানের যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি বিশেষ অভিযানে আত্মঘাতী ড্রোনের আঘাতে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
তাসনিম নিউজ বলছে, গুরুত্বপূর্ণ স্থাপনাটি জায়নবাদী যুদ্ধবিমানগুলোর স্যাটেলাইট নিয়ন্ত্রণ নেটওয়ার্কের জন্য একটি অপরিহার্য অবকাঠামো হিসেবে ব্যবহৃত হতো।
পড়ুন: জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী
আর/


