বিজ্ঞাপন

ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভয়াবহ আগুন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে আবারও উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলের হাইফা শহরে। ইরানের হামলায় ইসরায়েলি এই শহরের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে হামলা-পাল্টা হামলায় জ্বালানি স্থাপনাগুলোকে ঘিরে সংঘাতের ঝুঁকি আরও বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের একটি শিল্প এলাকায় আঘাত হেনেছে বলে তেহরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলি টেলিভিশন ও ইরানি সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, হাইফা শহরের একটি তেল শোধনাগার থেকে ধোঁয়া উঠছে। এই স্থাপনাটি এর আগেও চলমান সংঘাতে হামলার শিকার হয়েছিল।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শোধনাগারের একটি জ্বালানিবাহী ট্যাংকারে আঘাত হানায় আগুনের ঘটনা ঘটে বলে ইসরায়েল ফায়ার সার্ভিস দাবি করেছে।

অন্যদিকে সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হাইফা শহরের বাজান তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন লাগে বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে। এই শোধনাগারটি গত ১৯ মার্চও ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। সেসময় তেহরান তাদের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার জবাবে এখানে পাল্টা আঘাত হেনেছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, প্রতিহত করা হামলার ধ্বংসাবশেষ সরাসরি শোধনাগার কমপ্লেক্সে আঘাত করলে সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে একটি ট্যাংকারে সরাসরি আঘাতের চিহ্ন দেখতে পায় এবং কমপ্লেক্সের আরেকটি ভবনের ছাদ থেকেও ঘন ধোঁয়া বের হতে দেখা যায় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি, এশিয়ায় শেয়ারবাজারে দরপতন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন