তেল আবিবের কিরিয়া এলাকায় অবস্থিত ইসরায়েলের সেনাবাহিনীর সদর দপ্তরে বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে লেবাননের হিজবুল্লাহ। একইসঙ্গে তেল আবিবের উত্তরে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি।
বিজ্ঞাপন
এক বার্তায় বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে এ হামলা চালানোর তথ্য জানিয়েছে হিজবুল্লাহ।
সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, কিরিয়া এলাকাটি ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের পাশাপাশি সরকারের আরও বেশকিছু গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
তবে এ হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পড়ুন: হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: আরাগচি
আর/


