গাজায় ৬০ দিনের অস্ত্রবিরতি চূড়ান্ত করতে ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তাবলীতে’ রাজি হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন।
প্রস্তাবিত চুক্তির সময় ‘আমরা যুদ্ধ শেষ করতে সব পক্ষের সঙ্গে কাজ করবো’, নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমনটি জানালেও ‘প্রয়োজনীয় শর্তাবলীগুলো’ কী তা বিস্তারিত জানাননি; জানিয়েছে বিবিসি।
ট্রাম্প লিখেছেন, “কাতারি ও মিশরীয়রা এই চূড়ান্ত প্রস্তাব প্রদান করবে। তারা শান্তি আনার জন্য সাহায্য করতে অনেক কঠিন পরিশ্রম করেছে। আমি আশা করছি যে হামাস এই চুক্তি গ্রহণ করবে, কারণ এটা ভালো হবে না- এটা শুধু আরও খারাপই হবে।”
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে আক্রমণ চালিয়ে প্রায় ১২০০ মানুষকে হত্যার পর ওই দিন থেকেই হামাস শাসিত গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। তারপর থেকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় অন্তত ৫৬ হাজার ৬৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
হামাস এই অস্ত্রবিরতির শর্তাবলী গ্রহণ করেছে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি।
পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০৯
এস/


