২৪/০২/২০২৬, ২০:২৭ অপরাহ্ণ
27.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ২০:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইসলাম গ্রহণ করলেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী

ক্রীড়া সাংবাদিক এবং বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম গ্রহণ করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে জুমার নামাজের সময় শাহাদাহ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

বিজ্ঞাপন

দেব চৌধুরীকে শাহাদাহ পাঠ করান দারুসসালাম মসজিদের খতিব এবং জনপ্রিয় ইসলামিক স্কলার আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।

ইসলাম

এর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে দেব চৌধুরী বলেন, ‘আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম গ্রহণ করছি।

আমি আরবি পড়তে পারি না, তবে আমার ঘরে কোরআনের বাংলা অনূদিত তিনটি কপি রয়েছে।’

শাহাদাহ পাঠের পর মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন।

প্রসঙ্গত, দেব চৌধুরী সবশেষ অলরাউন্ডার নামের একটি ক্রীড়া বিষয়ক অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ক্রিকেট বিশ্লেষক হিসেবে সরব উপস্থিতি রয়েছে তার।

পরুন:ইসলামে মনোযোগ বাড়াতে অভিনয় ছেড়েছেন তামিম মৃধা

দেখুন:হঠাৎ সেনা শাসনের ইঙ্গিত কেন দিলেন নাহিদ ইসলাম? |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন