১০/০২/২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইসলামপুরে নদী থেকে অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার

জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালীনি ইউনিয়নের হরিণধরা দশআনি নদী থেকে এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে ইসলামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বেলা আনুমানিক ৩টা ৩০ মিনিটে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেন।

ডিগ্রীচর তদন্তকেন্দ্রের এসআই মোঃ সুরুজ আলী বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং মরদেহটি উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য পিবিআইয়ের সহায়তা চাওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয়দের ধারণা, নদীর স্রোতে ভেসে মরদেহটি সেখানে এসে ঠেকেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুরে গৃহবধূ অপহরণ মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন