বিজ্ঞাপন

ইসলামপুরে ৩শ’ অসহায় পরিবারের পাশে ব্যাপারী ফাউন্ডেশন

পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ব্যাপারী ফাউন্ডেশন। মানবিক এ উদ্যোগে ঈদের আনন্দ কিছুটা হলেও ছড়িয়ে পড়েছে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৩শ’ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুলের সঞ্চালনায় এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জবেদ আলী মেম্বার, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান রাসেল, কোষাধ্যক্ষ আক্রাম হোসেন এবং সমাজকল্যাণ সম্পাদক সিফাত রাব্বি রুকনসহ আরও অনেকে।

সভাপতির বক্তব্যে সরকার আলী মেম্বার বলেন, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই ব্যাপারী ফাউন্ডেশন এলাকার অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে এই সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, চিনি, সেমাইসহ মোট নয় ধরনের খাদ্যপণ্য ছিল।

খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন

পড়ুন : ত্রিশালে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, মূল আসামি মবিন র‍্যাবের জালে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন