২৫/০২/২০২৬, ২০:২২ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ২০:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইসলামপুর পৌরসভা নির্বাচন: মেয়র পদে সাবেক ছাত্রনেতা নাজিম হোসেন নোমান আলোচনায়

আসন্ন ইসলামপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপে সাধারণ ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির বর্তমান সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমানের নাম।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাজিম হোসেন নোমান বলেন, “আমি ইসলামপুরকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও ডিজিটাল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। আমি শাসক নয়, বরং নাগরিকদের সেবক হিসেবে কাজ করতে আগ্রহী।”

তার নির্বাচনী অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে—
স্মার্ট নাগরিক সেবা: ঘরে বসেই পৌরসভার বিভিন্ন সেবা নিশ্চিত করা।
নগর উন্নয়ন: জলাবদ্ধতা নিরসন ও যানজটমুক্ত সুশৃঙ্খল শহর গঠন।
নিরাপত্তা ব্যবস্থা: সিসিটিভি ক্যামেরা ও উন্নত স্ট্রিট লাইটের আওতায় পুরো শহরকে নিয়ে আসা।
সামাজিক উন্নয়ন: তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠন।

দলীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় নোমান মাঠপর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে আসছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, দলীয় মনোনয়ন পেলে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবেন।
মনোনয়ন প্রসঙ্গে নোমান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমাকে মেয়র পদে মনোনয়ন দেয়, তবে আমি বিশ্বাস করি পৌরবাসী আমাকে সমর্থন জানাবেন।”

জামালপুর জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত ঐতিহ্যবাহী ইসলামপুর পৌরসভা কাঁসা শিল্পের জন্য সুপরিচিত। ১৯৯৮ সালে ১৪ দশমিক ৭১ বর্গকিলোমিটার এলাকা নিয়ে প্রতিষ্ঠিত এই পৌরসভায় ইতিপূর্বে ১৯৯৯, ২০০৪ ও ২০১১ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় সমর্থন পেলে নাজিম হোসেন নোমানের তারুণ্য, সাংগঠনিক অভিজ্ঞতা ও তৃণমূল সংযোগ আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে চূড়ান্ত চিত্র নির্ভর করবে দলীয় মনোনয়ন ও নির্বাচনী কৌশলের ওপর।

পড়ুন- পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

দেখুন- হাতিয়ায় হান্নান মাসউদ এর গাড়িবহরে হা/ম/লা/র অভিযোগ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন