১০/০২/২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইসলামি আইন না থাকায় দেশ দুর্নীতি ও অপকর্মে ডুবে গেছে : ড. সামিউল হক ফারুকী

বাংলাদেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান হলেও দেশে ইসলামি আইন না থাকার কারণেই দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা ধরনের অপকর্মে দেশটিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনা শেষে বেনুয়ারচর বাজারে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জামায়াতে ইসলামীর মনোনীত জামালপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী।

ড. সামিউল হক ফারুকী বলেন, “বাংলাদেশ একটি সম্পদশালী দেশ। কিন্তু বিগত ৫৪ বছরে যারা এদেশ শাসন করেছেন, তারা চরিত্রবান, খোদাভীরু ও আল্লাহভীরু না হওয়ায় জনগণের সম্পদ লুটপাট করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন।”

তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণ ঘটাতে হলে নেতৃত্বে আমূল পরিবর্তন আনতে হবে। সৎ, যোগ্য ও আল্লাহভীরু লোকদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনলেই কেবল দেশ ও জাতির প্রকৃত কল্যাণ সম্ভব।

সমাবেশে উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে ইসলামি আদর্শভিত্তিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা শাখার আমীর রাশেদুজ্জামান, নির্বাচনী আসন পরিচালক আমজাদ আলী, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন চরপুটিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবুল কালাম।

বিজ্ঞাপন

পড়ুন : ভোটের মাঠে উত্তাপ: জামালপুর-২ আসনে জামায়াতের প্রচারণা জোরদার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন