26.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৯:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠন, চেয়ারম্যান হলেন ওবায়েদ উল্লাহ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ ছাড়াও পরিচালক হয়েছেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড একাউন্টেন্ট আব্দুস সালাম।

এর আগে বুধবার (২১ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে জানিয়ে গভর্নর বলেন, ‘ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করবে কেন্দ্রীয় ব্যাংক।’

উল্লেখ্য, ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেওয়ার পর থেকে নামে-বেনামে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। ব্যাংকটির শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে এস আলমের হাতে। এরই মধ্যে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন