২৬/০২/২০২৬, ১৭:২৬ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৭:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আঞ্জুমান মুফিদুল ইসলামের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর দাতব্য সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের নতুন ভবনের উদ্বোধন করেছেন।

বিজ্ঞাপন

আজ সোমবার (৩ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর কাকরাইলে আঞ্জুমান জে আর টাওয়ার নামের নতুন ভবনটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার উপস্থিত ছিলেন।

নতুন ভবন উদ্বোধনের পর, প্রধান উপদেষ্টা এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন। এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আলী ইমাম মজুমদার, আঞ্জুমান মুফিদুলের সভাপতি মুফলেহ আর. ওসমানী এবং সহ-সভাপতি গোলাম রহমান উপস্থিত ছিলেন।

এনএ/

দেখুন: ইন্টারপোলের রেড নোটিশ বিভ্রাট নাকি তাজুল ইসলামের অতিউৎসাহী ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন