২৬/০২/২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ
25.5 C
Dhaka
২৬/০২/২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইসলামের সবচেয়ে বড় হেফাজতকারী দল বিএনপি :সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইসলামের সবচেয়ে বড় হেফাজতকারী দল হলো বিএনপি। বিএনপি কখনো ইসলামকে ব্যবহার করে না; বরং ইসলামকে সম্মান ও হেফাজত করে।

বিজ্ঞাপন

শনিবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গড়াশিন এলাকায় আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশনায়ক তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পরই ঘোষণা দিয়েছেন—বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে আল্লাহ সুযোগ দিলে রাষ্ট্র পরিচালনা করবেন। তিনি শান্তি প্রতিষ্ঠা এবং সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করেছেন। একইভাবে দেশনায়ক তারেক রহমানও সবাইকে নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, জনগণ যদি আমাকে সুযোগ দেন আগামী দিনে টাঙ্গাইলকে সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এ লক্ষ্যে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। আমি নিজে কোনো অন্যায় করব না এবং কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।

পড়ুন- নির্বাচনে অংশ নেবেনা কৃষক শ্রমিক জনতা লীগ

দেখুন- শোক নিয়েই রাজশাহীকে হারালো ঢাকা ক্যাপিটালস 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন