১১/০২/২০২৬, ৪:২১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৪:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ ইহকাল ও পরকালের ধর্ম : ধর্মান্তরিত ধ্রুব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের ধ্রুব নামে এক শিক্ষার্থী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধ্রুব জবির রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (১৬ ব্যাচ) শিক্ষার্থী। তার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি জানান। ধর্মান্তরিত হওয়ার পর এখন তার নাম আব্দুর রহমান ধ্রুব। তিনি ঢাকা দায়রা জজ থেকে হলফনামার মাধ্যমে তার নাম পরিবর্তন করেছেন।

হলফনামায় তিনি ঘোষণা করেছেন, আমি জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং আমি আইনত যে কোনো হলফ করার উপযুক্ত বটে। আমি একজন প্রাপ্তবয়স্ক। আমি আমার বর্তমান ও ভবিষ্যৎ জীবনের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম ও ক্ষমতাবান। আমি হিন্দু ধর্মাবলম্বী ছিলাম। যদিও হিন্দু গোত্রে আমার জন্ম হয়েছে কিন্তু আমি স্কুলে অধ্যয়নকাল থেকেই আমার হিন্দু ধর্মের প্রতি অনীহা সৃষ্টি হয় এবং ইসলাম ধর্মের প্রতি আনুগত্য ও বিশ্বাস সৃষ্টি হয়। আমি হিন্দু পরিবারের সন্তান হয়েও আমার অনেক মুসলমান বন্ধু-বান্ধবের সঙ্গে অধিক ওঠা-বসা এবং চলাফেরা, ইসলাম ধর্মের বিভিন্ন অনুষ্ঠানে অব্যাহত যাতায়াত চলতে থাকে বিধায় হিন্দু ধর্মের প্রতি আমার কিছুটা দূরত্ব তৈরি হয়। হিন্দু ধর্মের নিয়মকানুন আমার কাছে ভালো লাগে না। আমি ইসলামি ও হিন্দু ধর্মের বই-পুস্তক পড়ে অনেক ভেবেচিন্তে দেখেছি, ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ ইহকাল ও পরকালের ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে পার্থিব শান্তি ও কল্যাণ রয়েছে।

ধ্রুব নিজের দীর্ঘ আত্মানুসন্ধান ও মানসিক সংগ্রামের কথা শেয়ার করে জানান, তিনি ঢাকা দায়রা জজ আদালত থেকে এ বছরের ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখে ইসলাম গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তার এই সিদ্ধান্ত বাংলাদেশের সংবিধানসম্মত অধিকার বলেও তিনি জানিয়েছেন। সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা সত্য খুঁজছেন, আমি শুধু বলব—একবার কুরআন পড়ুন খোলা মন নিয়ে। সত্য চাইলে, নিশ্চয়ই আল্লাহ পথ দেখাবেন। আমি সেই পথেই শান্তি পেয়েছি।’

তিনি বলেন, আমি একসময় বহু দেব-দেবীতে বিশ্বাস করতাম, কিন্তু গভীরভাবে শান্তি খুঁজে পাইনি। কুরআন পড়েই আমি প্রথম সেই প্রশ্নগুলোর জবাব পেয়েছি—কেন জন্মেছি, জীবনের উদ্দেশ্য কী?’

নিজের পরিবার ও পরিচিতজনদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টটিতে ধ্রুব বলেন, ‘আমি জানি, সবাই এই সিদ্ধান্ত সহজভাবে নেবে না। তবে আমি চাই, আপনারা অন্তত একবার কুরআন পড়ুন—তর্কের জন্য নয়, সত্য জানার জন্য।’

এনএ/

দেখুন: সময় সম্পর্কে ইসলাম কী বলে? | সত্যপথ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন