১৭/০২/২০২৬, ১৪:১৮ অপরাহ্ণ
27 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৪:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইসিতে প্রথম দিনের আপিল শুনানি শেষ, ৫২ জনের মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের প্রথম দিনের শুনানি শেষে ৭০টি আবেদনের মধ্যে ৫২টি বৈধ ঘোষণা করা হয়েছে। এদিন ১৫টি মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ৩টি মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উদ্যোগে এ শুনানি অনুষ্ঠিত হয়। আজ ০১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে।

ইসি সূত্র জানায়, আপিল শুনানি পর্যায়ক্রমে চলবে। আগামীকাল রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০, বুধবার (১৪ জানুয়ারি) ২৮১ থেকে ৩৫০, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩৫১ থেকে ৪২০, শুক্রবার (১৬ জানুয়ারি) ৪২১ থেকে ৪৯০, শনিবার (১৭ জানুয়ারি) ৪৯১ থেকে ৫৬০ এবং রোববার (১৮ জানুয়ারি) ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। পাশাপাশি নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় বিতরণ করা হবে ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির রায় বিতরণ করা হবে ১৮ জানুয়ারি।

এদিকে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। শেষ দিন শুক্রবার (৯ জানুয়ারি) এক দিনেই ১৭৬টি আপিল জমা পড়ে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসি এসব আপিল গ্রহণ করে।

পড়ুন: পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন