বিজ্ঞাপন

ইসিতে ৮০০ পাতা জমা দিয়েও ফেল করায় এনসিপির মাথা খারাপ: ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের জন্য ৮০০ পাতা নির্বাচন কমিশনে জমা দিয়েও ফেল করায় তাদের মাথা খারাপ হয়ে গেছে।

বুধবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

এনসিপি নিবন্ধনের জন্য ৮০০ পাতা নির্বাচন কমিশনে জমা দিয়েও ফেল করায় তাদের মাথা খারাপ হয়ে গেছে এ কথা জানিয়ে ফারুক বলেন, এতো পাতা জমা দিয়েও ফেল করেছেন, এখন মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ করেছে কিছু উগ্রবাদী দলেরও।

এনসিপি আর জামায়াতকে এ দেশে প্রতিষ্ঠিত করবেন তা হবে না-এ কথা উল্লেখ করে জয়নুল আবদিন ফারুক বলেন, শুধুমাত্র কয়েকদিন ডিবি প্রধান (সাবেক) হারুনের ঘরে ভাত খেয়েই বিএনপির বিরুদ্ধে নামবেন তা হবে না।

তিনি বলেন, নির্বাচনকে পিছিয়ে দিতেই ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যদি জামায়াতের কথায় যান তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে।

এ সময় তিনি আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যা বলেছেন তার জন্য ক্ষমা চান।

এদিকে মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নিবন্ধন চাওয়া নতুন ১৪৪টি দল। দলগুলোকে ঘাটতি থাকা কাগজপত্র ইসিতে জমা দিতে ১৫ দিন সময় বেঁধে দেয়া হয়েছে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দলগুলোর মধ্যে কোনোটিই উত্তীর্ণ হতে পারেনি প্রাথমিক বাছাইয়ে। তাই প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেয়া হচ্ছে। আর এনসিপিসহ ৮২টি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেয়া হবে। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি।

বিজ্ঞাপন

পড়ুন: বিএনপি মব সংস্কৃতির বিপক্ষে: ফারুক

এস/


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন