বিজ্ঞাপন

ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রেস ব্রিফিংয়ে নাহিদ বলেন, “নিজ প্রতীকে ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানায় এনসিপি। তবে এই সংস্কার বাতিলে চাপ প্রয়োগ করা হচ্ছে, সেটির নিন্দা জানাচ্ছি। এটি নিয়ে রিট করে আদালতকে ব্যবহার করা হচ্ছে। আইনগতভাবে ইসিকে লড়াই করতে বলেছি।”

নাহিদ ইসলাম আরও বলেন, “কালো টাকার ব্যবহার বন্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা এনসিপির। লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে। প্রশাসনের রদবদলে রাজনৈতিক প্রভাব আছে, ইসিকে সেটি দেখতে হবে।”

তিনি গণভোট নিয়ে সঠিক প্রচারণার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করেন। “গণভোটের প্রক্রিয়া বিভ্রান্তি তৈরি করতে পারে। প্রশ্নের বিষয়গুলো নিয়ে আগে থেকেই প্রচারণা চালাতে হবে,” বলেন নাহিদ।

এছাড়া, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সব দলের প্রস্তুতির জন্য ভালো সময়ে তফসিল ঘোষণার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

পড়ুন: এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন