বিজ্ঞাপন

ই-পারিবারিক আদালতের মাধ্যমে দুর্নীতি কমবে, সময়ও বাঁচবে: আইন উপদেষ্টা

‘ই-পারিবারিক আদালতের মাধ্যমে দুর্নীতি কমে যাবে এবং সময়ও বাঁচবে’—এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, নতুন এই ব্যবস্থার ফলে বিচারপ্রার্থীদের ভোগান্তিও কমবে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার সবচেয়ে বড় অফিস এখন হোয়াটসঅ্যাপ, তিনি অধিকাংশ কাজই ওই প্ল্যাটফর্মে সম্পন্ন করেন। তাই দেশের বিচার ব্যবস্থায় ডিজিটালাইজেশনের দিকেও এগিয়ে যাওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, “আমাদের ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই; এটাকে সন্তানের মতো দেখাশোনা করলেই হবে।” তিনি আরও জানান, আইন মন্ত্রণালয়ে ২১টি সংস্কার সম্পন্ন হয়েছে এবং আশা প্রকাশ করেন যে পরবর্তী সরকার দেশকে ভালোবেসে এসব উদ্যোগ ধরে রাখবে।

বিনা পয়সায় লিগ্যাল এইডের মাধ্যমে বিচার প্রাপ্তির সুযোগের কথাও তুলে ধরেন আইন উপদেষ্টা। তিনি বলেন, পারিবারিক মামলার ক্ষেত্রে লিগ্যাল এইড এখন বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে ২০ জেলায় এই সেবা চালু হয়েছে, শিগগিরই ৬৪ জেলাতেই চালু হবে। তার প্রত্যাশা, আগামী পাঁচ বছরের মধ্যেই মামলার জট অর্ধেকে নেমে আসবে।

পড়ুন: লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন