বিজ্ঞাপন

ঈদকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে, যেখানে ৩৫ হাজারেরও বেশি মুসল্লি অংশ নেবেন। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যার প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।

এ ছাড়া আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগের দিন ঢাকায় তিনটি ঈদ জামাত এবং শিয়া সম্প্রদায়ের আটটি ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথাও জানান তিনি।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার আরও বলেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ ঢাকার সব ঈদ জামাতস্থলে সমন্বিত ও সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জাতীয় ঈদগাহে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়ে তিনি বলেন, প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। পুরো ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। এছাড়া মৎস্যভবন, প্রেস ক্লাব ও শিক্ষাভবন এলাকায় ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, যাতে ঈদগাহ সংলগ্ন এলাকায় অনাকাঙ্ক্ষিত ভিড় বা যানজট না হয়।

পড়ুন: জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি.

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন