বিজ্ঞাপন

ঈদকে সামনে রেখে সোনারগাঁয়ে জামদানি তৈরিতে ব্যস্ত তাঁতি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় জামদানি শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতি ও কারিগররা। আলমদী, মালিপাড়া, সাদিপুর, খেজুরতলা, তিলাবসহ বিভিন্ন গ্রামে ঘরে ঘরে চলছে তাঁতের কাজ। কেউ সুতা প্রস্তুত করছেন, কেউ নকশা তৈরি করছেন, আবার কেউ তাঁতে শাড়ি বুনছেন।

জানা গেছে, সোনারগাঁয়ের কয়েকটি ইউনিয়নে প্রায় চার হাজারের মতো জামদানি তাঁত রয়েছে। ঈদকে সামনে রেখে জামদানির চাহিদা বাড়লেও তাঁতিরা ন্যায্য দাম না পাওয়ায় অনেকেই হতাশ। অধিকাংশ তাঁতি মহাজনদের কাছ থেকে দাদনে সুতা নিয়ে শাড়ি তৈরি করেন এবং কম মজুরিতে তা জমা দিতে বাধ্য হন।

কারিগররা জানান, একটি জামদানি শাড়ি তৈরি করতে এক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগে। শাড়ির দাম ১ হাজার ৮০০ টাকা থেকে শুরু করে ৪৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা হলে এ ঐতিহ্যবাহী শিল্প আরও এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, ঐতিহ্যবাহী জামদানিশিল্পকে টিকিয়ে রাখতে তাঁতিদের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠার আহ্বান: আটপাড়ায় জামায়াতের ইফতার মাহফিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন