এবারের ঈদযাত্রার ১৫ দিনে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১০৪৬ জন। এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সোমবার (৩০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই প্রতিবেদন তুলে ধরেন। তিনি জানান, ঈদযাত্রা শুরুর দিন ১৪ মার্চ থেকে কর্মস্থলে ফেরা ২৮ মার্চ পর্যন্ত এই দুর্ঘটনাগুলো ঘটেছে।
মহাসচিব আরও বলেন, একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং ২২৩ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। সব পথে মিলিয়ে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও ১২৮৮ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৮.৯৫ শতাংশ, প্রাণহানি ৮.২৬ শতাংশ এবং আহত ২১.০৫ শতাংশ বেড়েছে, যা পূর্বের বছরের তুলনায় বেশি।
পড়ুন: ক্রীড়া কার্ড চালু: ১২৯ খেলোয়াড় পাবেন মাসিক ১ লাখ টাকা
আর/


