আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারাদেশে পুলিশ কঠোর অবস্থানে থাকবে, গাজীপুরের মহাসড়ক গুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং যানজট মুক্ত রাখতে অতিরিক্ত ৪ শতাধিক পুলিশ সদস্য মোয়াতেন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির।
শনিবার বিকেলে গাজীপুর পুলিশ লাইনে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নে এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক।
এসময় তিনি আরও বলেন,মহাসড়কে যত্রতত্র যানবাহনে যাত্রী উঠানো নামানো বন্ধ করতে শ্রমিকদের জন্য চন্দ্রায় আলাদা মাঠে বাস থামিয়ে রাখার জন্য স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। এছাড়া মহাসড়কের ফুটপাত দখলমুক্ত রাখতেও সবার সহযোগিতার প্রত্যাশাও করেন তিনি।
এদিন সঠিক সময়ে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের কথা জানিয়ে গাজীপুর -২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, ভোগান্তি কমাতে পুলিশের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীরাও মাঠে থাকবে। সুধী সমাবেশে, গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, গাহীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিনসহ উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পড়ুন : ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় কোনভাবেই টলারেট করা হবে না- গাজীপুরে হাইওয়ে ডিআইজি


